×

জাতীয়

মেড ইন বাংলাদেশ সপ্তাহ-২০২২ উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০৩:৫১ পিএম

মেড ইন বাংলাদেশ সপ্তাহ-২০২২ উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

দেশের পোশাক খাতের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরার লক্ষ্যে ‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ-২০২২’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানটি রবিবার (১৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘কেয়ার ফর ফ্যাশন’ থিমসহ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানটি ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। খবর বাসসের।

বিজিএমইএ তার মার্কেট শেয়ার ধরে রাখতে এবং বিশ্ব বাজারে বাংলাদেশি পোশাকের মার্কেট শেয়ার বাড়াতে চায়। মূলত এই লক্ষেই ‘মেইড ইন বাংলাদেশ’ ইভেন্টের আয়োজন করা হয়েছে।

সপ্তাহব্যাপী এই মেগা ইভেন্ট গ্লোবাল ভ্যালু চেইনের অংশিদারদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি করবে।

জমকালো উদ্বোধনের পর, কার্নিভাল হলে ‘এক্সপেরিয়েন্স দি ট্রান্সফর্মেশন অব দ্য আরএমজি টুয়ার্ডস সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন’ শিরোনামের একটি ডিসপ্লে জোনও খোলা হয়েছে, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুটি কফি টেবিল বইয়ের মোড়কও উন্মোচন করেন, যার ওপর বিজিএমইএ চলতি বছরের শুরু থেকে কাজ করছে। পোশাক রপ্তানিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৪ জন তৈরি পোশাক প্রস্তুতকারককে বিশেষ সম্মাননাও প্রদান করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন (আইএএইফ) সভাপতি সেম অলটান এবং বিজিএমইএ সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি বক্তৃতা করেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও দেশের পোষাক খাতের অগ্রগতি এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক পৃথক দুটি ভিডিও চিত্র অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

আপত্তি-অনিশ্চয়তা কাটিয়ে সোনাই নদে নৌকাবাইচ

আপত্তি-অনিশ্চয়তা কাটিয়ে সোনাই নদে নৌকাবাইচ ফল অমীমাংসিত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের অভিনন্দন

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App