×

জাতীয়

আওয়ামী লীগ নেতা বিপ্লবকে হত্যা করা হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০৫:৩৭ পিএম

আওয়ামী লীগ নেতা বিপ্লবকে হত্যা করা হয়েছে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে আওয়ামী লীগ নেতা বিপ্লবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ নভেম্বর) সকালে তার বোন শাশ্বতী বিপ্লব পুলিশের কাছে তার পরিচয় নিশ্চিত করেছেন।

শনিবার (১৩ নভেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আবাসিক চিকিৎসক ডা. মফিজ উদ্দিন প্রধান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য দুরন্ত বিপ্লবকে হত্যা করা হয়েছে।

রবিবার (১৩ নভেম্বর) দুপুরে হাসপাতালের মর্গে প্রাথমিকভাবে ময়নাতদন্ত শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।

ডা. মফিজ উদ্দিন প্রধান বলেন, বিপ্লবের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মাথার পেছনের দিকে বেশি আঘাত। সাধারণ সমান্তরাল কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। মরদেহে যেসব আঘাত রয়েছে তাতে বোঝা যায়, তাকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, বিপ্লব (৫১) নেত্রকোনা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তার পরিবারের লোকজন থাকতেন ঢাকার মোহাম্মদপুরে। তিনি কেরানীগঞ্জ এলাকায় একটি কৃষি খামারের মালিক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App