×

জাতীয়

তুমব্রু সীমান্তে সংঘর্ষে আহত সোহেল ভালো আছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৬:১০ পিএম

তুমব্রু সীমান্তে সংঘর্ষে আহত সোহেল ভালো আছেন
তুমব্রু সীমান্তে সংঘর্ষে আহত সোহেল ভালো আছেন

ফাইল ছবি

বান্দরবানের তুমব্রু সীমান্তে মাদক চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়া ভালো আছেন বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আহত র‌্যাব সদস্যকে দেখে চলে যাবার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢামেক হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে গিয়ে সোহেল বড়ুয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও তার সঙ্গে কথা বলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের র‌্যাব ডিজি জানান, আহত র‌্যাব সদস্য সোহেল ভালো আছেন।

ঢামেক নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) জানান, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান পায়েও আঘাত রয়েছে। গত মঙ্গলবার সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

এর আগে, গত সোমবার রাতে র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু সীমান্ত সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ডিজিএফআই কর্মকর্তা নিহত হন। আহত হন সোহেল বড়ুয়া। হাসপাতালে তার খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, তার বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‌্যাব-১৫ তে কর্মরত রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App