×

জাতীয়

সম্মিলিত পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৬:২১ পিএম

সম্মিলিত পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠন

ডা. এ জেড এম জাহিদ হোসেন (বাঁয়ে) ও কাদের গণি চৌধুরী (ডানে)। ছবি- সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব হয়েছেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন এই কমিটি অনুমোদন করেছেন। বুধবার (১৬ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চিঠির মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিবকে এই অনুমোদনের কথা জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের নেতৃবৃন্দ এক সভায় মিলিত হয়। ওই সভায় সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন। তার ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে এই কমিটি অনুমোদন দেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বিভিন্ন মামলায় গ্রেফাতারের পর দলের ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App