×

জাতীয়

চালের পরিবর্তে ক্ষতিগ্রস্থদের টাকা দেবার সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৭:৫৪ পিএম

চালের পরিবর্তে ক্ষতিগ্রস্থদের টাকা দেবার সুপারিশ

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষয়ক্ষতি মোকাবিলায় চালের পরিবর্তে টাকা বরাদ্দ চেয়েছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা শেষে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের জন্য নগদ অর্থ বরাদ্দে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার সুপারিশ করা হয়।

বুধবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং ও মাসুদ উদ্দিন চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্তগ্রহণ এবং উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট যে কোন জরুরি অবস্থা মোকাবিলায় মন্ত্রণালয়কে রিজার্ভ ফান্ড রাখার নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে বজ্রপাত থেকে কৃষকদের রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি রক্ষামূলক ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

বৈঠকে জানানো হয়, সম্প্রতি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপ সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্তগ্রহণ এবং উপকূলীয় অঞ্চলে বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ (সংশোধিত) প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App