×

জাতীয়

সমাবেশস্থলের কাছে ছাত্রলীগের ‘মহড়া’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৬:৫৩ পিএম

সমাবেশস্থলের কাছে ছাত্রলীগের ‘মহড়া’

ছবি: সংগৃহীত

সমাবেশস্থলের কাছে ছাত্রলীগের ‘মহড়া’

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের ২ দিন আগে হাজারো মোটরসাইকেল নিয়ে শহরজুড়ে দফায় দফায় ‘মহড়া’ দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে নগরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের কর্মীরা পৃথকভাবে বের হন। পরে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা একসঙ্গে হয়ে শহরের রাস্তায় রাস্তায় ‘মহড়া’ দিতে থাকেন।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বিকেলে শহরের টিলাগড়, লামাবাজার, আম্বরখানা ও দর্শনদেউড়ি থেকে জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে পৃথক চারটি মিছিল নগরের চৌহাট্টা এলাকায় জড়ো হয়।

স্থানীয়রা জানান, মহড়ার সময় সংঘর্ষ হতে পারে এ আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বেলা পৌনে চারটা থেকে চারটা পর্যন্ত সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। পরে চারটি অংশ একত্রে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা মোটরসাইকেলে প্রদক্ষিণ করে।

শহর প্রদক্ষিণ শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা চৌহাট্টা এলাকায় জড়ো হন। ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থানস্থলের ২০০ গজের মধ্যেই বিএনপির সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের অবস্থান। ওই মাঠেই আগামী শনিবার বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। মাঠে তখন বিএনপির হাজারো নেতা-কর্মী সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলের পাশে কর্মসূচি পালন করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেল পাঁচটার দিকে ছাত্রলীগের কর্মসূচি শেষ হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম জানান, ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির কর্মসূচি তারা পালন করুক, এতে সমস্যা নেই। তবে কর্মসূচির নামে সিলেটকে অস্থিতিশীল করতে চাইলে ছাত্রলীগ জবাব দেবে।

ছাত্রলীগের কর্মসূচির মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপি অস্থিতিশীলতা তৈরির রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি পালন করে। যারা (ছাত্রলীগ) মহড়া দেয়, তারাই মূলত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App