×

জাতীয়

কাউন্সিলরদের জন্য বাসস্ট্যান্ডে থাকবে স্বেচ্ছাসেবক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ০৮:৫২ এএম

কাউন্সিলরদের জন্য বাসস্ট্যান্ডে থাকবে স্বেচ্ছাসেবক

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সারাদেশ থেকে বয়োবৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সের কাউন্সিলররা ঢাকায় আসবেন। তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য প্রতিটি বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক রাখা হবে। তারা একটা নির্দিষ্ট রংয়ের ড্রেস পরা থাকবেন। তারা সেখানে থেকে সবাইকে সহযোগিতা করবেন।

শুক্রবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে দলের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সভায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউর হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

সাংবাদিকদের বাহাউদ্দিন নাছিম জানান, ২৪ ডিসেম্বরে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন খুবই সাদামাটাভাবে অনুষ্ঠিত হবে। বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক অবস্থা চিন্তা করে আমরা এবার কোনো আলোকসজ্জা করব না। যেটুকু না করলেই নয়, শুধুমাত্র সেটুকুই হবে। তিনি বলেন, বিজয়ের মাসে এই সম্মেলন জাতির কাছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্জন, সাফল্য, গৌরবগাথা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছেন। সেই সংগঠনের সম্মেলনকে ঘিরে দেশব্যাপী একটা অন্যরকম আনন্দ, উচ্ছ্বাস-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, এই মুহূর্তে আমরা সম্মেলন নিয়ে ব্যস্ত। আমরা বিএনপি জামায়াতকে নিয়ে ভাবতে চাই না। তাদের নিয়ে ভাবনা বা মাথাব্যথা কোনোটিই নেই আমাদের। তারা ১০ তারিখের সমাবেশ করতে যাচ্ছে, করবে। তবে তারা যদি সমাবেশের নামে আবার কোনো অগ্নিসন্ত্রাস করে, জনগণের কোনো ক্ষতি করে, সরকারি সম্পদ নষ্ট করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে উপযুক্ত জবাব দেয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App