×

জাতীয়

জঙ্গিদের ছিনিয়ে নেওয়া খুবই অস্বাভাবিক ঘটনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০৯:৩৩ পিএম

জঙ্গিদের ছিনিয়ে নেওয়া খুবই অস্বাভাবিক ঘটনা

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়াকে অস্বাভাবিক ঘটনা। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তিনি এ কথা বলেন তিনি।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নেওয়া হয়েছে, এটি (জঙ্গিদের ছিনিয়ে নেওয়া) তো খুবই অস্বাভাবিক ঘটনা। যারা ছিনিয়ে নিয়েছে, তারা খুবই প্রস্তুতি নিয়ে এসেছে বলে মনে হয়। আর যে পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন, তারা হয়তো এতটা সতর্ক ছিলেন না। এখন সরকারপক্ষ থেকে চেষ্টা করছে তাদের (পালিয়ে যাওয়া জঙ্গি) ধরতে। দেশে আইনের শাসন বহাল রাখার জন্য দুষ্টের দমন ও শিষ্টের লালনের নীতির কথা অনেক আগে থেকে শুনেছে আসছি। তো এসব ব্যাপারে সরকার ও সরকারের বিভিন্ন বিভাগের আরও বেশি সতর্ক হওয়া দরকার।’

এর আগে দুপুরে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিজেএম আদালত ফটকের সামনে থেকে প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির এবং মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব ছিনিয়ে নেন তাদের কয়েকজন সহযোগী।

পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ। এ ঘটনার পর সারা দেশে ‘রেড অ্যালার্ট’ (সর্বোচ্চ সতর্কতা) জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান। এছাড়া এদিকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা মহানগর পুলিশ। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, একটি মামলায় শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সহযোগীরা হাজতখানা পুলিশের চোখে স্প্রে ছিটিয়ে, কিল-ঘুষি মেরে মইনুল হাসান শামীম ও মো. আবু ছিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেন। এরপর তারা দুটি মোটরসাইকেলে রায়সাহেব বাজার মোড়ের দিকে পালিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App