×

জাতীয়

শিগগিরই ঢাকা আসতে আগ্রহী রুশ পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ০৬:০৩ পিএম

শিগগিরই ঢাকা আসতে আগ্রহী রুশ পররাষ্ট্রমন্ত্রী

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ খুব শিগগিরই বাংলাদেশে আসার অভিপ্রায় ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সোমবার (২১ নভেম্বর) দুপুরে ল্যাভরভের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ  অভিপ্রায় ব্যক্ত করেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে এ কে আব্দুল মোমেন বলেন, ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে আগামী ২৩ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল ল্যাভরভের। শিডিউল জটিলতার কারণে ঢাকা আসতে পারছেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেলিফোনে আলাপকালে দুই মন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন এবং এ সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবার ইচ্ছে প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা তুলে ধরে বলেন, বাংলাদেশ সবসময় কৃতজ্ঞতার সাথে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মনে রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ প্রেক্ষিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ মিয়ানমারের সাথে কথা বলবেন বলে আশ্বাস প্রদান করেন।

অন্যান্য বিষয়ের সাথে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সহযোগিতা নিয়েও দুই মন্ত্রী কথা বলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App