×

জাতীয়

গাইবান্ধার ভোট নিয়ে হঠকারী সিদ্ধান্ত নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৭:৪৩ পিএম

গাইবান্ধার ভোট নিয়ে হঠকারী সিদ্ধান্ত নয়

কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণে অনিয়মের প্রতিবেদন নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (২৩ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

গত ১২ অক্টোবর ৫১টি কেন্দ্রে ব্যাপক অনিয়মের কারণে উপনির্বাচনের মাঝপথে এসে ভোটগ্রহণ স্থগিত করার ঘোষণা দেন সিইসি। এরপর একটি তদন্ত কমিটি গঠন করে অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার ঘোষণা দেয়া হয়। সেই কমিটি ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে। তা নিয়েই জানতে চান সাংবাদিকরা।

সিইসি বলেন, এটা নিয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। আমরা পর্যালোচনা করছি ও বিষয়টি ভালোভাবে দেখছি।

গাইবান্ধায় নতুন করে ভোট হবে কী না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে এখন কিছুই বলব না। একটু সময় নিন, সব জানতে পারবেন।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনিয়মের কারণে উপনির্বাচনের মাঝপথে এসে ভোট গ্রহণ স্থগিত করার ঘোষণা দেন সিইসি। ঘটনার তদন্তে ইসি একটি কমিটি গঠন করে। ওই কমিটি দুই দফা তদন্ত করে ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

ইসি ইতোমধ্যে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন পরবর্তী ৯০ দিনের অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। সেই হিসাবে আগামী ২০ জানুয়ারির মধ্যে এ আসনের উপনির্বাচন শেষ করতে হবে ইসিকে। এ নির্বাচন অনুষ্ঠানে ইসির হাতে আর ৫৮ দিন সময় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App