×

জাতীয়

রংপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৬:১১ পিএম

রংপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে কিশোরীকে (১৬) ধর্ষণের দায়ে মিঠুন শেখ সবুজ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সবুজ রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর শেখের হাট (আদর্শপাড়া) গ্রামের মোজাহার শেখের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি তাজিবুর রহমান লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে আসামি মিঠুন শেখ সবুজ মোবাইল ফোনের মাধ্যমে ওই মেয়েটিকে তার বাড়ির পেছনে আসতে বলেন। মেয়েটি সেখানে আসা মাত্রই মিঠুন জোর করে পাশের পুকুরপাড়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন।

এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যান সবুজ। এ ঘটনায় ১১ ডিসেম্বর মেয়েটির বাবা তারাগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ২৯ মে আদালতে দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ৩০ আগস্ট মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি তাজিবুর রহমান লাইজু বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক মিঠুন শেখ সবুজের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অপর আসামি আতিক মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বাদীপক্ষ এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App