×

জাতীয়

স্বাচিপ সভাপতি জামাল, মহাসচিব মিলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ০৬:২৯ পিএম

স্বাচিপ সভাপতি জামাল, মহাসচিব মিলন

ছবি: সংগৃহীত

ডা. জামালউদ্দিন চৌধুরীকে সভাপতি ও ডা. কামরুল হাসান মিলনকে মহাসচিব করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কমিটি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাচিপের পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ও অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বাধীন স্বাচিপের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

অধ্যাপক ডা. জামালউদ্দিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অধ্যাপক হিসেবে কর্মরত। ডা. কামরুল হাসান মিলন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত।

এর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর স্বাচিপের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতি ৫ বছর পর সংগঠনটির সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে সময়মতো স্বাচিপের সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App