×

জাতীয়

পদত্যাগ করার পদ্ধতি ১০ ডিসেম্বর বলা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০৭:১৭ পিএম

পদত্যাগ করার পদ্ধতি ১০ ডিসেম্বর বলা হবে

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

কোন পদ্ধতিতে পদত্যাগ করবেন আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশে বলে দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

আলোচনা সভাটির আয়োজন করে আফসার আহমদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন।

সরকারকে পদত্যাগের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পদত্যাগের প্রস্তুতি নিন। ১০ ডিসেম্বর আমরা সরকারকে জানাবো কীভাবে তারা পদত্যাগ করবে। আমরা যা কিছু করবো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে করবো। বিএনপি তো সর্বহারা পার্টি না বা আড়ালে থাকা দল না। যে গোপনে কোনোকিছু করবে। সুতরাং ১০ ডিসেম্বর আমরা ঘোষণা দেবো, সেই ঘোষণা অনুযায়ী আপনারা প্রস্তুতি নেবেন। আর আমাদের (বিএনপির) প্রস্তুতি আপনাদের (আওয়ামী লীগ) মোকাবিলা করে না, বরং পরাস্ত করা।

গয়েশ্বর বলেন, হয় পদত্যাগ করবেন, না হয় পদত্যাগে বাধ্য করবো। কিসের জন্য বাধ্য করবো; ক্ষমতায় যাওয়ার জন্য না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। দেশের মালিক জনগণ। কোনো ব্যক্তি বা দল দেশের মালিক নন। যদি কেউ মনে করে দেশটা তার পৈত্রিক সম্পত্তি, তিনি দেশের রাজা, তিনি যা ইচ্ছা তা করবেন তাহলে ভুল করবেন। মোট কথা পৈত্রিক সম্পত্তি না এটা মাথায় রাখতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মতো আদালত নিয়ন্ত্রণ করবে না বিএনপি। আপনার মতো পুলিশকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করবে না বিএনপি। পুলিশের এক শ্রেণির লোক এবং যারা লুটপাট করেন, তারা মনেকরেন শেখ হাসিনা না থাকলে তাদের কী হবে। এ কারণে তারা সরকারকে টিকিয়ে রাখার জন্য নানা পরামর্শ দেন। অতীতে এমন ঘটনা ৫২, ৭০ এবং ৭৫ সালে ঘটেছে। যার পরিণতি ভালো হয়নি।

আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App