×

জাতীয়

বিএনপির বিশ্রাম নেয়ার প্যান্ডেল ভেঙে দিল পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৬:০৫ পিএম

বিএনপির বিশ্রাম নেয়ার প্যান্ডেল ভেঙে দিল পুলিশ

ছবি: সংগৃহীত

আগামী ১ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দলটিকে নগরীর হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ (মাদ্রাসা মাঠ) ব্যবহারের অনুমতি দিয়েছে আরএমপি । সমাবেশ শুরুর দুদিন আগে থেকেই দূর থেকে আসা নেতাকর্মীদের বিশ্রাম ও রাতযাপনের জন্য মাঠের পাশে একটি জায়গায় একটি প্যান্ডেল তৈরি করছিল বিএনপি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) পুলিশ তা ভেঙে দিয়েছে।

বিএনপির গণসমাবেশের জন্য চাওয়া মাঠের পাশে নির্মাণাধীন এই প্যান্ডেলে চার-পাঁচ হাজার নেতা-কর্মীর থাকার ব্যবস্থা করা হচ্ছিল। ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই গণসমাবেশ।

রাজশাহী নগরের ডেকোরেটর ব্যবসায়ী আবদুস সালাম বলেন, তাকে এই প্যান্ডেল করার জন্য রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেনের ব্যক্তিগত সহকারী বিপ্লব দায়িত্ব দিয়েছিলেন। সোমবার সারা দিন এই জায়গাটায় মাটি ফেলে তিনি ঠিক করেছেন। সারাদিন বাঁশ বাঁধার কাজ করেছেন। কাজ করার সময় রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এসে দেখেছেন। সোমবারও তাকে কিছুই বলেননি। তখন নিষেধ করলে তিনি কাজ করতেন না। আজ বেলা সাড়ে ১১টার দিকে ওসি এসে প্যান্ডেলের বাঁশ খুলে ফেলতে বাধ্য করেন।

গণসমাবেশের সমন্বয়কারী বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ১ ডিসেম্বর থেকে মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হলেও ওই দিন থেকে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তাদের নেতা-কর্মীরা ওই দিন তো আর আসতে পারবেন না। ধর্মঘটের আগে বগুড়া ও নওগাঁ থেকে তাঁদের প্রায় ৪০ থেকে ৫০ হাজার নেতা-কর্মী রাজশাহীতে ঢুকবেন। তাদের মাঠেই থাকার ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু আগে থেকে মাঠ না পাওয়ার কারণে তারা এই নেতা-কর্মীদের রাখার জন্য মাঠের পাশে একটা বিকল্প জায়গা করছিলেন। পুলিশ সেটাও করতে দিচ্ছে না। এটা দুঃখজনক ব্যাপার।

তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাদের সঙ্গে কোনোরকম অসহযোগিতামূলক আচরণ করছে না। অথচ পুলিশ কেন বাড়াবাড়ি করছে, এটাই তারা বুঝতে পারছেন না।

এবিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বিএনপিকে যে মাঠের অনুমতি নিয়েছে, তাদের যা করার সেখানেই করতে হবে। অনুমোদিত জায়গার বাইরে তারা কিছু করতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App