×

জাতীয়

শিক্ষায় তথ্য-প্রযুক্তির সুযোগ কাজে লাগানো হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৯:৪১ পিএম

শিক্ষায় তথ্য-প্রযুক্তির সুযোগ কাজে লাগানো হবে

ছবি: ভোরের কাগজ

শিক্ষায় তথ্য-প্রযুক্তির অবারিত সুযোগ কজে লাগিয়ে সু-সমন্বিত, আকর্ষণীয় ও কার্যকর শিখন পদ্ধতি প্রবর্তন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। বুধবার (৩০ নভেম্বর) সকালে ঢাকা পিটিআই অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তথ্য-প্রযুক্তিকে হাতিয়ার করে এর অবাধ ও ব্যাপক ব্যবহারের সুযোগ নিয়ে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের ক্লাস ও বিষয়ভিত্তিক মানসম্পন্ন কনটেন্ট রেডিও-টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারলে একদিকে শিশুরা যেমন একটি বিষয় সহজে অনুধাবন করতে সক্ষম হবে অন্যদিকে প্রযুক্তির ছোঁয়ায় পাঠদানে শহর ও গ্রামের ব্যবধান কাটিয়ে ওঠা সম্ভব হবে।

২০২০ সালে কোভিড-১৯ এর সংক্রমণে যখন অন্যসব কিছুর মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় সে সময় শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করতে ইউনিসেফের সহযোগিতায় এ প্রকল্প গ্রহণ করা হয়। ১২৮ কোটি টাকার এ প্রকল্পে শিক্ষকদের সাহায্যে বিভিন্ন বিষয়ভিত্তিক মানসম্পন্ন কনটেন্ট তৈরি করা হয় এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়, যা এখনও অব্যাহত আছে। এ ছাড়াও সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন পাঠ্যবই মুদ্রণ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. প্রবীর কুমার ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দীলিপ কুমার বণিক ও সৈয়দ মামুনুল আলম, প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন প্রমুখ বক্তৃতা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App