×

জাতীয়

১২৫ কেন্দ্রের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০২:৫৩ পিএম

১২৫ কেন্দ্রের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, গাইবান্ধা-৫ উপনির্বাচনে ২৫টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তাই দায়িত্ব পালনে অবহেলা দায়ে ওই ১২৫ কেন্দ্রের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব  নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন। এক মাসের মধ্যে সিদ্ধান্ত কার্যকরে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সিইসি বলেন, যে ১২৫টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করেছেন সব কর্মকর্তার নামের তালিকা তাদের নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ দায়িত্বপালনে অবহেলা তথা অসদাচারণের কারণে তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিয়ে কমিশনকে এক মাসের মধ্যে অবহিত করবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, ৯৪ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উদয়ন ডিগ্রি কলেজের প্রভাষককে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন-১৯৯১-এর ধারা ৫(৩) অনুযায়ী চাকরি থেকে ২ মাসের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, একইভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ২ নম্বর কেন্দ্রের (তরুণ কুমার, এসআই গোবিন্দগঞ্জ থানা), ৫৪ নম্বর কেন্দ্রের (মো. আবদুল্লাহ আল মামুন, এসআই গোবিন্দগঞ্জ থানা), ৫৯ নম্বর কেন্দ্রের (মো. আনিছুর রহমান, এসআই গোবিন্দগঞ্জ থানা), ৬২ নম্বর কেন্দ্রের (কনক রঞ্জন বর্মন, এসআই সাদুল্যাপুর থানা) ও ১০৫ নম্বর কেন্দ্রের (মো. দুলাল হোসেন, এএসআই, আটোয়ারী থানা, পঞ্চগড়)-এর পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে -দায়িত্বপালনে অবহেলা তথা অসদাচারণের কারণে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন-১৯৯১-এর ধারা ৫ অনুযায়ী তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষকে পত্র দেবে। কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কমিশনকে ১ মাসের মধ্যে অবহিত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App