×

জাতীয়

বেলাবোতে বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৭:৩৭ পিএম

বেলাবোতে বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

বেলাবোতে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি ও ককটেল বিস্ফোরণের সময় বিএনপির দুই নেতাকে আটক করেছে বেলাব থানা পুলিশ। গত ৩০ নভেম্বর বুধবার রাত সাড়ে নয়টায় বেলাবো বাজারের পাট পট্টি সংলগ্ন কুদ্দুস ভূঁইয়ার পাট গোদামের সামনে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুদ রানা ও মুখলেছ মিয়া নামে দুই বিএনপি নেতাকে আটক করে। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অবিস্ফোরিত লাল কসটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে বেলাব উপজেলা বিএনপি-জামায়াত শিবির ও অঙ্গ সংগঠনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা উক্ত স্থানে আন্দোলনের নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছিল। বৃহস্পতিবার এ ঘটনায় বেলাব থানার এসআই ইমরান হাসান বাদী হয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবসহ ১২ বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওসি তানভীর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App