×

জাতীয়

তিন দিনব্যাপী শিলচর-সিলেট উৎসব শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ০৯:০৯ পিএম

তিন দিনব্যাপী শিলচর-সিলেট উৎসব শুরু

ছবি: সংগৃহীত

তিন দিনব্যাপী শিলচর-সিলেট উৎসব শুরু

ছবি: ভোরের কাগজ

ভারতের আসাম রাজ্যের শিলচরে তিনদিনব্যাপী ‘শিলচর সিলেট উৎসব’ শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধায় উদ্বোধন করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি, ট্যুরিজম ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী জি কিষাণ রেড্ডি ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও বাংলাদেশের পররা­ষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উৎসবের উদ্বোধন করেন।

এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশ­নার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ভার­তের স্বাধীনতার ৭৫ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনে শিল­চরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়, ইন্ডিয়া ফাউন্ডেশন, নতুন দিল্লী ও বাংলাদে­শের সংশ্লিষ্ট অংশীদা­রদের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এ মৈত্রী উৎসবের। বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশনের ​ মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।

[caption id="attachment_387504" align="aligncenter" width="979"] ছবি: ভোরের কাগজ[/caption]

এই উৎসবে দুই অঞ্চলের আদিবাসী সংস্কৃতি তু­লে ধরার পাশাপাশি আলো­চনায় অংশ নেবেন দুই দেশের বিশিষ্টজনেরা। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন নদী, পানি ও জল­বায়ু সংক্রান্ত বিষয়া­দি আলোচনায় উঠে আসবে। ​উৎসবটি ২ ডিসেম্বর সন্ধ্যায় শুরু হয়ে শেষ হবে ৪ ডিসেম্বর বিকেলে। বাংলাদেশের পররা­ষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃ­ত্বে ​ ১৫০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার দুপুর ১টায় সুতারকান্দি ইমিগ্রেশন দিয়ে শিলচরে প্রবেশ করেন। এ সময় গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রু­হুল আমিন ও ভারতের প্­রতিনিধিরা পররাষ্ট্রম­ন্ত্রীকে স্বাগত জানা­ন। প্রতিনিধি দলে বাং­লাদেশের বেশ কয়েকজন সংসদ সদস্য, শিক্ষাবিদ ও শিল্প উদ্যোক্তারা শিলচর এসেছেন। সিলেট চেম্বার সভাপতি সভাপ­তি তাহমিন আহমদের নেতৃত্বে ৩৫ সদস্যের ব্য­বসায়ী ও সাংবাদিক প্র­তিনিধি দল উৎসবে যোগ দিয়েছে। সম্মেলনের তৃ­তীয় দিনের ‘ট্রেড ও কমার্স’ সংক্রান্ত সেশ­নে বাংলাদেশের বাণিজ্­যমন্ত্রী টিপু মুন্সী অংশ নেবেন।​

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App