×

জাতীয়

সিআরবিতে হাসপাতাল হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৫:২১ পিএম

সিআরবিতে হাসপাতাল হবে না

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর সিআরবিতে হাসপাতাল না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, সেখানে হাসপাতাল হবে না, হাসপাতাল রেলের অন্য জায়গায় হবে।

রবিবার (৪ ডিসেম্বর) নগরের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেছেন, চট্টগ্রামের সকল পর্যায়ের নেতা ও মানুষ যেহেতু চায় না, তাই প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল না করতে নির্দেশনা দিয়েছেন। রেলের অন্য জায়গায় হাসপাতালটি নির্মিত হবে।

মন্ত্রী বলেন, আমরা এমন কোনও প্রকল্প চাই না, যেটি জনগণের বিপক্ষে যায়। প্রথমদিকে সিআরবিতে বিশেষ হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত নিলেও সম্প্রতি প্রধানমন্ত্রী সিআরবিতে হাসপাতাল না করতে বলেছেন। সুতরাং সিআরবিতে হাসপাতাল হবে না। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে। আমরা আশা করছি, আগামি বছরের জুনে কক্সবাজারে ট্রেন চালানো যাবে।

উল্লেখ্য, ২০২১ সালের জুন থেকে সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে আসছেন চট্টগ্রামের বিশিষ্টজনেরা। বিভিন্ন সময় সিআরবিতে মানববন্ধনও করে আসছেন তাঁরা। তাঁদের সঙ্গে যোগ দেন চট্টগ্রামের সাধারণ মানুষও। দীর্ঘ এক বছরেরও বেশি সময় আন্দোলন করার পর সরকার এমন পদক্ষেপ নিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App