×

জাতীয়

নোয়াখালী জেলা আওয়ামী লীগের পুনরায় সভাপতি সেলিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০৮:১৩ পিএম

নোয়াখালী জেলা আওয়ামী লীগের পুনরায় সভাপতি সেলিম

অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম

নোয়াখালী জেলা আওয়ামী লীগের তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির বর্ষীয়ান নেতা সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম। জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতি পদে এই নাম ঘোষণা দেন। তবে একাধিক প্রার্থী থাকায় সাধারণ সম্পাদক পদে কাউকে ঘোষণা করা হয়নি।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ওবায়দুল কাদের সম্মেলনের উদ্বোধন করেন।

দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৯ সালের ২০ নভেম্বর। ওই সম্মেলনে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমকে সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছিলেন সম্মেলনের প্রধান অতিথি ওবায়দুল কাদের।

সেই কমিটি আর পূর্ণাঙ্গ না করে দুই বছরের মাথায় ২০২১ সালের ৩০ সেপ্টম্বর খায়রুল আনম চৌধুরী সেলিমকে আহবায়ক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহার উদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খাঁন সোহেলকে যুগ্ম আহবায়ক করে ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

খাসি নিতে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, মোরগ পেলেন সেরারা

খাসি নিতে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, মোরগ পেলেন সেরারা

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কার্যালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতি ১২ লাখ টাকা

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কার্যালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতি ১২ লাখ টাকা

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কারাগারে তরুণ

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কারাগারে তরুণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App