×

জাতীয়

রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৫:১১ পিএম

রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

ছবি: সংগৃহীত

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের পাঁচজন বিশিষ্ট নারী পাচ্ছেন ‘বেগম রোকেয়া পদক ২০২২’। মনোনীত পাঁচ নারী হলেন- নারীশিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট), নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতিতে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের ড. আফরোজা পারভীন এবং পল্লী উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম। পদকপ্রাপ্তরা ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনা দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, নগদ চার লাখ টাকা এবং একটি সম্মাননাপত্র পাবেন।

বুধবার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে পাঁচ নারীকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। বেগম রোকেয়া পদক-২০২২ এর জন্য মনোনীত নারীরা ওইদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মাননা পদক বিতরণ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App