×

জাতীয়

রংপুর সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮ এএম

রংপুর সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

ফাইল ছবি

আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ শুক্রবার (৯ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক হাতে পাওয়ার পর শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নেমে পড়বেন ভোটযুদ্ধে। গতকাল বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদ থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু। দুপুরে নেতাকর্মী নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সহসভাপতি আবুল কাশেম প্রমুখ।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আতাউর জামান বাবু বলেন, দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়াকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। আমরা সবাই একসঙ্গে নৌকার বিজয়ের জন্য কাজ করব।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া সাংবাদিকদের বলেন, দলের সকল নেতাকর্মী আমরা একটি পরিবার। পরিবারে আবেগ-ক্ষোভ থাকতেই পারে। তবে সেই আবেগ দীর্ঘস্থায়ী নয়। দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে আতাউর জামান বাবু মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আমরা এখন সকলে এক হয়ে নৌকার বিজয়ে কাজ করব এবং বিজয় সুনিশ্চিত করে রংপুর সিটি করপোরেশন মেয়র পদটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে চাই।

মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, স্বতন্ত্র মেয়র প্রার্থী আতাউর জামান বাবু তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে মেয়র পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, জাসদ, খেলাফত মজলিশ, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস ও দুজন স্বতন্ত্রসহ মোট ৯ জন প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, এবার তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ ডিসেম্বর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১২ সালের ২৮ জুন মোট ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠন করা হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু প্রথম মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র নির্বাচিত হন। বর্তমানে এই সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App