×

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ০৯:১৮ এএম

মাগুরায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ নিহত ৩

ফাইল ছবি

মাগুরায় মাদক কারবারিকে ধাওয়া করার সময় সড়ক দুর্ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে মাগুরা সদরের শাইত্রিশ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, র‌্যাব সদস্য আনিসুর রহমান ও মহিদুল এবং পিকআপ ভ্যানের চালক। তবে চালকের নাম নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় র‌্যাবের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজরি রহমান জানান, ঝিনাইদহ র‌্যাব-৬-এর টহল দল একটি পিকআপভ্যানকে চেকপোস্টে সিগন্যাল দেয়। কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপ ভ্যানের চালক সিগন্যাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকে। এ সময় র‌্যাবের ওই টহল দল পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে মাগুরা সদরের শাইত্রিশ বাজার এলাকায় পৌঁছলে দুটি গাড়ির সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই একজন র‌্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর র‌্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়।

তিনি জানান, গুরুতর আহতাবস্থায় র‌্যাবের আরেক সদস্যকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App