×

জাতীয়

আইনজীবী নিয়ে বিএনপি কার্যালয়ে প্রিন্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০১:৩৩ পিএম

আইনজীবী নিয়ে বিএনপি কার্যালয়ে প্রিন্স

রবিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: ভোরের কাগজ

আইনজীবী নিয়ে বিএনপি কার্যালয়ে প্রিন্স
আইনজীবী নিয়ে বিএনপি কার্যালয়ে প্রিন্স
আইনজীবী নিয়ে বিএনপি কার্যালয়ে প্রিন্স

আইনজীবীদের সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রবেশ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

প্রিন্স বলেন, নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে যে তাণ্ডবলীলা চালানো হয়েছে এটা দেখে আমরা হতভম্ব। একটি সভ্য দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে দল দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছে সংগ্রাম করছে সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে, প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের দপ্তরে লণ্ডভণ্ড করে ফেলেছে।

তিনি বলেন, সারা দেশ সরকার যেভাবে লণ্ডভণ্ড করে দিয়েছে ঠিক একইভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় লণ্ডভণ্ড করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই লন্ডভন্ড করার কাজে যারা নিয়োজিত ছিল তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রিন্স বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সব নেতার মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়া তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের দপ্তরের কম্পিউটার সিপি এছাড়া সদস্যদের মাসিক চাঁদার টাকা রাখার আলমারি ভেঙ্গে সবকিছু নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App