×

জাতীয়

টাকা পাচারকারীর তালিকা প্রকাশের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৭:৩৮ পিএম

টাকা পাচারকারীর তালিকা প্রকাশের দাবি

সিপিবি আয়োজিত সমাবেশের একাংশ

শ্বেতপত্র প্রকাশের দাবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, ক্ষমতাসীনদের প্রশ্রয় ছাড়া টাকা পাচার, ব্যাংক লোন ঋণ খেলাপির নামে ব্যাংক লুটের ঘটনা ঘটতে পারে না। মুক্ত বাজারের নামে চলমান লুটপাটের অর্থনীতি এসবের ভিত্তি। তাই দুর্নীতি, লুটপাট প্রতিরোধে চলমান দুঃশাসনের অবসানের সাথে সাথে ঋণ খেলাপী ও টাকা পাঁচারকারীদের তালিকা প্রকাশ ও স্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে দলটি।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকার পল্টন মোড়ে বর্তমান সরকার শোষণ পীড়ন, দ্রবমূল্য বাড়াসহ নানা অনিয়মের বিরুদ্ধে সিপিবি আয়োজিত সমাবেশে এসব দাবি জানান হয়েছে।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও কেন্দ্রীয় সদস্য মানবেন্দ্র দেব। এসময় প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান অধ্যাপক এ এন রাশেদা, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, অধ্যাপক এম এম আকাশ, অনিরুদ্ধ দাস অঞ্জন, ডা. সাজেদুল হক রুবেল, ইঞ্জিনিয়ার নিমাই গাঙ্গুলি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সামসুজ্জামান হীরা, প্রমুখ উপস্থিত ছিলেন।

সিপিবি নেতারা বলেন, এক দিকে নানা মাধ্যমে টাকা পাচার ও খেলাপী ঋণের পরিমান বাড়ছে। অন্যদিকে সমাজে বৈষম্য বাড়ছে। অসৎ মামলা, অসৎ ব্যবসায়ী আর অসৎ রাজনীতিক এই দুর্বৃত্তায়িত চক্রই দেশ চালাচ্ছে। তার অনিবার্য পরিণতিতে পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও দেশের উন্নয়ন আর উন্নয়নের সুদল সাধারণ মানুষ পাচ্ছে না।

তারা বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্যদিয়ে আমরা স্বাধীন দেশ পেলেও আজও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। বৈষম্যের অবসান ঘটেনি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাষ্ট্র ক্ষমতায় থাকা শাসকরা সম্পদের অবসান ঘটাতে তো পারেননি বরং তাদের ভ’ল নীতির ফলেই এ সংকট আরো তীব্র হয়েছে। এই অবস্থায় অবসান ঘটাতে নীতি নীষ্ঠ বাম প্রগতিশীল রাজনৈতিক শক্তির পতাকাতলে সমবেত হতে হবে। তারা বলেন, আগে টাকা পাঁচার হতো পশ্চিম পাকিস্তানে কিন্তু এখন পাচার হয় বিশ্বের বিভিন্ন দেশে। সেকেন্ড হোম ও অন্য দেশে নাগরিকত্ব নেয়ার পরিমাণ বেড়েই চলছে। তারা দুদক ও বাংলাদেশ ব্যাংককে সরকারের অনুগত না হয়ে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান।

তারা বলেন, দেশের মানুষ আজ রাষ্ট্রের মাফিয়া আর রাস্তার মাফিয়াদের কাছে জিম্মি। এরা গণতন্ত্রহীনতা, স্বৈরতান্ত্রিকতা, ভয়ের পরিবেশ তৈরির সহায়তা করে তাদের স্বার্থের প্রতিনিধিদের ক্ষমতায় রাখছে। এদের বিরুদ্ধে গণআন্দোলন, গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছে সিপিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App