×

জাতীয়

৭ বছর পর হলো চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৯:১৭ পিএম

৭ বছর পর হলো চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সম্মেলন

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলামকে পুনর্নির্বাচিত করা হয়।

এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত সরকার পতনের খোয়াব দেখা শুরু করেছে। খোয়াব দেখা ভালো। কিন্তু রাজপথে এসে নাশকতা, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির চেষ্টা করবেন না। তাহলে আপনাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ব্যবস্থা গ্রহণ করবেন।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্লাহ। তিনি এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবেন না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এ সময়ে অত্যন্ত সুসংগঠিত। অতএব কেউ পার পাবেন না।

এছাড়া প্রধান বক্তা হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ দলের নেতারা বক্তব্য দেন।

২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App