×

জাতীয়

অভিনব কৌশলে মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ১০:১০ পিএম

অভিনব কৌশলে মুক্তিযোদ্ধার টাকা ছিনতাই

বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাস

মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরার পরিচয় দিয়ে অভিনব কৌশলে বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাসের কাছ থেকে ৬২ হাজার ২০০ টাকা ছিনতাই করেছে প্রতারকচক্র।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাস আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের মৃত সুবল বিশ্বাসের ছেলে ও আড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক দফাদার।

প্রতারক চক্রের শনাক্তসহ কষ্টার্জিত অর্থ ফিরে পেতে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন অসহায় ওই বীর মুক্তিযোদ্ধা। পাশাপাশি প্রতারকচক্র চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাস জানান, গত শনিবার ০১৯৯৯-৪৩১৬১০ নম্বর থেকে এক মহিলা ফোন করে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয় দিয়ে বলেন আপনার নামে (নারায়ণ চন্দ্র বিশ্বাস) ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুই লাখ ৯৫ হাজার টাকা এসেছে। আপনি ওই টাকা পেতে চাইলে ভ্যাট বাবদ ৬২ হাজার ২০০ টাকা পরিশোধ করুন। আমি বিষয়টি নিশ্চিত হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় যায় এবং জানতে পারি তিনি ঢাকায় আছেন।

পরে, ওই প্রতারক চক্র ০১৯৫৯০৮৫৬২৯ নামক একটি নাম্বার দেয় এবং বলে এটি সোনালী ব্যাংক শালিখা শাখার ব্যবস্থাপকের নাম্বার আমি ওই নাম্বারে ফোন করলে তিনি বলেন, আমি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক (জিএম) বলছি। পরে তিনি আমাকে বলেন, আজ তো শনিবার, ব্যাংক বন্ধ। আমাকে ০১৯৫৯-০০৮৫৬২৯ এবং ০১৮২৫-৭৬০৪১২ নামে দুইটি নম্বরে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। দুটি নাম্বারে প্রথমে ৩৪ হাজার এবং পরে ২৮ হাজার টাকা আমি পাঠিয়ে দিই।

সোনালী ব্যাংক শালিখা শাখার ব্যবস্থাপক আলমগীর হাসানের কথা হলে তিনি বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানিনা। তবে পরে যখন বিষয়টি জানতে পারি তখন নারায়ণ চন্দ্র বিশ্বাস নামে ওই ভুক্তভোগীকে প্রতারকচক্র ধরতে পুলিশ ও প্রশাসনকে অবহিত করার পরামর্শ দিই।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা বলেন, জরুরি একটি কাজে ঢাকায় ছিলেন তিনি। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। পাশাপাশি তিনি বলেন, আমার নাম বা পরিচয় ব্যবহার করে যদি কোন ব্যক্তি কারো কাছে অর্থ চায় তাহলে কোন ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যদি আমাকে না জানিয়ে কোনো অর্থ পরিশোধ করে তাহলে তার দায়ভার ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App