×

জাতীয়

ইভিএমে জাল ভোটের সুযোগ নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৯:০০ এএম

ইভিএমে জাল ভোটের সুযোগ নেই

ছবি: সংগৃহীত

ইভিএমে জাল ভোটের সুযোগ নেই

ছবি: সংগৃহীত

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জাল ভোটের কেনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, ইভিএম নিয়ে কোনো সমস্যা নেই, বরং ইভিএম দিয়ে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব। ইভিএমে ভোটগ্রহণ সহজ হয়। রংপুর সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএমের ওপর প্রার্থী ও ভোটারদের আস্থা আছে। তা নাহলে কেউ নির্বাচনে অংশ নিতেন না।

রংপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এটা সফল করতে হলে রাজনৈতিক দল, প্রার্থী ও কর্মীসহ সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রিসাইডিং অফিসাররা কোনো পক্ষপাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেননা নির্বাচনে ভালো-মন্দ প্রিসাইডিং কর্মকর্তার ওপর নির্ভর করে। তারা তাদের সর্বোচ্চ ক্ষমতার ব্যবহার করেন। নির্বাচন বন্ধ করা লাগলে বন্ধ করবেন। এটি করতে পারলে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব।

প্রার্থীরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, এ বিষয়ে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিইসি।

গাইবান্ধার নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিলের ঘটনা এর আগে হয়েছে বলে মনে হয় না। যারা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App