×

জাতীয়

তাপমাত্রা কমছে, বাড়তে পারে শীত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০১:০১ পিএম

তাপমাত্রা কমছে, বাড়তে পারে শীত

ফাইল ছবি

তাপমাত্রা কমছে, বাড়তে পারে শীত

ছবি: সংগৃহীত

দুই দিনের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমে গিয়ে শীত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) অগ্রহায়ণের ২৮ তারিখ। আর দুই দিন পরই আসছে পৌষ, শুরু হচ্ছে পঞ্চম ঋতু শীতের প্রথম মাস। কাগজে-কলমে শীত এখনও শুরু না হলেও প্রকৃতিতে শীত শুরু হয়েছে আরও আগে থেকেই।

মঙ্গলবার সকালে ঢাকায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা সোমবার ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা রোববার ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সোমবারের মতো মঙ্গলবার সকালেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App