×

জাতীয়

নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫০ পিএম

নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

বুধবার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: সংগৃহীত

২০১৩ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল নয়টা পাঁচ মিনিটে সুমনের বাসায় প্রবেশ করেন রাষ্ট্রদূত। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে অবস্থান করেন। এরপর তিনি ওই বাসা থেকে বেরিয়ে যান।

এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। সুমনের পরিবার থেকেও সাংবাদিকদের কিছু বলা হয়নি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।

তেজগাঁও থানা বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালে গুম হন। এরপর থেকে বিএনপির সহায়তা ও পরামর্শে তার বোন আফরোজা মায়ের ডাক সংগঠনের মাধ্যমে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন ও দূতাবাস বরাবরে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

শূন্য রানে তিন উইকেট, বাংলাদেশি পেসে কাঁপছে অস্ট্রেলিয়া

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App