×

জাতীয়

পাসপোর্ট রি-ইস্যুতে নতুন নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:৩৩ পিএম

দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদনে তথ্যের গরমিল হলে তা এনআইডি অনুযায়ী করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। নতুন এ নির্দেশনায় পাসপোর্টে দেয়া তথ্যের গরমিল হলে তা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সংশোধন করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশের ভেতরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে দেয়া তথ্য (নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যু করতে হবে। তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যেকোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে।

সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে উল্লেখ করে জানানো হয়, আবেদনপত্রের সঙ্গে অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও সাক্ষর করে দাখিল করতে হবে।

২০২১ সালের ২৮ এপ্রিল, ৯ ডিসেম্বর এবং ২০২২ সালের ৩ নভেম্বর জারি করা এ সংক্রান্ত পরিপত্র বাতিল করা হয়েছে বলেও জানায় সুরক্ষা সেবা বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমি তোমাদেরই লোক’

ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি ‘আমি তোমাদেরই লোক’

‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি নিয়ে লংড্রাইভ করেছেন পাটওয়ারী’

‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি নিয়ে লংড্রাইভ করেছেন পাটওয়ারী’

কৃষি ও প্রাণিসম্পদ খাতে ঋণ দেবে সরকার

কৃষি ও প্রাণিসম্পদ খাতে ঋণ দেবে সরকার

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App