×

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের জরুরি বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৭:৫০ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের জরুরি বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। দুপুরে মন্ত্রীর দপ্তরে ওই বৈঠক হয়। তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তার বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর শাহীনবাগে সুমনের বাসায় যান রাষ্ট্রদূত। প্রায় ২৫ মিনিট তিনি সেখানে ছিলেন।

সূত্র বলছে, বুধবার সকালে রাজধানীর শাহীনবাগে এক যুগ ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সেখানে তাঁর উপস্থিতি এবং নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জানাতে জরুরি ওই বৈঠক করে থাকতে পারেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় একটি সংগঠনের তরফে পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলা এবং স্মারকলিপি দেয়ার চেষ্টা হয়।

এতে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। যার প্রেক্ষিতে রাষ্ট্রদূতকে নিয়ে দূতাবাসের প্রটোকল টিম দ্রুত এবং নিরাপদে স্থান ত্যাগ করে।

শাহীনবাগ থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্র দূত সেগুনবাগিচা যান বলে নিশ্চিত করেছে সূত্র।

এর আগে ২০১৮ সালের আগস্টে ঢাকার মোহাম্মদপুরে তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে আচমকা হামলা চালিয়েছিলো একদল সশস্ত্র যুবক। সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজ থেকে ফেরার পথে ওই ঘটনা ঘটেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App