×

জাতীয়

সব নাটক, ফারদিন আত্মহত্যা করতে পারে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৫:২৪ পিএম

সব নাটক, ফারদিন আত্মহত্যা করতে পারে না

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন ফারদিন নূরের বাবা কাজী নূর উদ্দিন

আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, হত্যার পর এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ফারদিন নূরের বাবা কাজী নূর উদ্দিন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বুয়েট শিক্ষার্থী ফারদিন নূরের বাবা।

তদন্ত নিয়ে অসন্তুষ্টি জানিয়ে কাজী নূর উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই আমার ছেলেরা অভাব-অনটনের মধ্য দিয়ে বড় হয়েছে। সব ধরনের পরিস্থিতির সঙ্গে চলতে পারা আমার ছেলে আত্মহত্যা করতে পারে না।

ঘটনার দিন বুয়েটের উদ্দেশে বের হবার আগে ফারদিন চুল কাটিয়েছিলেন এবং সেভ করেছিলেন বলে জানান তার বাবা। এসময় তিনি প্রশ্ন রেখে বলেন, আত্মহত্যার আগে কি কেউ চুল কাটায় ও সেভ করে?

ফারদিনের মরদেহের দুটি ছবি দেখিয়ে কাজী নূর উদ্দিন বলেন, আমি ফারদিনের মরদেহ দেখেছি, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার জন্যই শুরু থেকে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। বিভ্রান্ত করা হয়েছে।

উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানিয়ে ফারদিনের বাবা বলেন, সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করে বলছি, আপনারা আমার সঙ্গে সুলতানা কামাল ব্রিজে চলেন। আমি ব্রিজ থেকে লাফ দেবো, সেখান থেকে পড়লে কতটা আঘাত লাগে আপনারা দেখবেন।

বুয়েট প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফারদিনের বাবা বলেন, বুয়েটের ভিসি এবং প্রশাসন কী জানতেন, ফারদিন আত্মহত্যা করেছে যে কারণে তিনি আমার পরিবারকে সান্ত্বনা পর্যন্ত দেননি। প্রশাসনের পক্ষ থেকে কেউ আমার ও আমাদের সঙ্গে দেখাও করেননি। আমার ছেলে বুয়েটে ভর্তি না হলে এমন পরিণতি হতো না।

ডিবির এই তদন্ত নিয়ে নারাজি দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এরপরও কি আর নারাজি দিতে হবে।

তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দাবি করছে, ফারদিন হতাশা ও টাকার জন্য নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অন্যদিকে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সরাসরি ‘আত্মহত্যা’ না বলতে চাইলেও ফারদিন স্বেচ্ছায় সুলতানা কামাল ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App