×

জাতীয়

মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ১০ টাকা করার দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০১:০৪ পিএম

মেট্রোরেলের ভাড়া সর্বনিম্ন ১০ টাকা করার দাবি

ছবি: ভোরের কাগজ

রাজধানী ঢাকায় চালুর অপেক্ষায় থাকা দেশের একমাত্র মেট্রোরেলের ভাড়া কমানোর দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এতে ৫০ ভাগ ভাড়া কমিয়ে সর্বনিম্ন ১০ টাকা ভাড়া করার দাবি জানানো হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সংগঠনের পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- নগরবিদ মোহাম্মদ এমদাদুল হক, গণপরিবহন বিশেষজ্ঞ আবদুক হক, শরীফুজ্জামান শরীফ, তাওহিদুল হক, এম মনিরুল হক।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, মেট্রোরেলের ভাড়া না কমালে সবাই এই সেবা থেকে বঞ্চিত হবে, এতে সরকারের উদ্দেশ্য সফল হবে না। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের এই প্রকল্পে ব্যয় ও ভাড়া দুটোই বেশি। এ জন্য জনগণের ওপর বাড়তি ভাড়া চাপানো ঠিক হবে না। সব দেশেই সরকার ভর্তুকি দিয়ে এ ধরনের গণপরিবহন পরিচালনা করে।

তিনি আরও বলেন, অনভিজ্ঞ লোকদের মেট্রোরেল নির্মাণে দায়িত্ব দেয়ায় তারা কোনো প্রকার সমীক্ষা বা গবেষণা ছাড়া কেবলমাত্র এশিয়ার সর্বোচ্চ ব্যয়ে মেট্রোরেল নির্মাণে যাবতীয় খরচ যাত্রীদের থেকে চড়াদামে উসুলের লক্ষ্যে এবং বেসরকারি বাস কোম্পানিগুলোকে লাভবান করতে সর্বোচ্চ হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App