×

জাতীয়

হাতিরঝিলে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০১:৪০ পিএম

হাতিরঝিলে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে এফডিসি গেটের বিপরীত পাশের রাস্তা সংলগ্ন ফুটপাত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রহমতউল্লাহ রনি বলেন, খবর পেয়ে এফডিসি গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। যুবকের বয়স আনুমানিক ৩০ বছরের হবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এসআই আরও জানান, মৃত যুবকের পরনে কালো জ্যাকেট এবং খয়েরি রঙের ফুল প্যান্ট ছিল। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। সিআইডির ক্রাইমসিনের সদস্যদের সহায়তায় মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App