×

জাতীয়

যাত্রাবাড়ি থানার মামলায় ৮ জঙ্গি কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৪:৫৩ পিএম

যাত্রাবাড়ি থানার মামলায় ৮ জঙ্গি কারাগারে

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৮ জঙ্গিকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) আসামিদের ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপ-পরিদর্শক মুহাম্মদ মুসাদ্দিমুল হক।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজিরের সময় সবাইকে ডান্ডাবেড়ি পরানো হয়।

কারাগারে যাওয়া জঙ্গিরা হলেন- খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, আ. সবুর, মো. ওমর ফারুক, মীর ফরিদুল হক ও মোহাম্মদ হানিফ।

যাত্রাবাড়ি থানার এ মামলা সূত্রে জানা যায়, এ মামলায় পূর্বে গ্রেপ্তার এজাহার নামীয় আসামি জাকির হোসেন ওরফে ইব্রাহিমকে গত ১৭ নভেম্বর দুই দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে থাকাকালে সে জানায়, বর্তমান আনসার আল ইসলামের মাস্টারমাইন্ড খাইরুল ইসলাম ওরফে জামিল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, আ. সবুরসহ আরও ২০/২৫ জন সদস্য পুরো সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে।

তারা জেলখানা থেকে অনলাইনভিত্তিক গোপনীয় অ্যাপস ব্যবহারের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করে আসছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। বর্তমান সময়ে আনসার আল ইসলামের সদস্যরা অত্যন্ত সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ২০ নভেম্বর সংগঠনের সদস্যরা আদালত প্রাঙ্গন থেকে দুর্ধর্ষ আসামি ছিনতাইয়ের মত ঘটনা ঘটায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App