×

জাতীয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আর কোন আশঙ্কা নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৫:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আর কোন আশঙ্কা নেই

ছবি: সংগৃহীত

আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, অনেক বিষয়ে দুদেশের এনগেজমেন্ট আছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের তরফে আর কোন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেয়, আবার তুলেও নেয়, এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তারা নিষেধাজ্ঞা দিয়েছিল পরে আবার তুলেও নিয়েছে।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে বলেই এ বছর আমরা প্রায় ১৬টা মিটিং করেছি। এটাতো সু-সম্পর্কের জন্যই সম্ভব হয়েছে।

বেশ কয়েকটি দেশে প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে থাকা প্রবাসীরা নিজেদের বয়স কমাতে চান।

তিনি আরও বলেন, ইইউ’র সঙ্গে বিনিয়োগ, রপ্তানি ও নলেজ প্রোগ্রাম ভিত্তিক টেকনোলজি বিষয়ে আমরা কাজ করছি। এছাড়া নতুন শ্রমবাজার হিসেবে রোমানিয়া, মাল্টাসহ আরো বেশ কয়েকটি দেশে আমাদের কর্মী পাঠানো শুরু হয়েছে।

বিএনপির ২৭ দফায় গুম-খুন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি (ওরা) অমানবিক। অথচ ওরাই আবার মানবিকতার কথা বলে। ওদের মিটিংয়ে লোকেরা ভয়ে গাড়ি বের করেনি। বাস মালিকরা ভয়ে বাস বন্ধ রেখেছে। তারা জ্বালাও পোড়াও ও আগুন দিয়ে লোক পুড়িয়ে মেরেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App