×

জাতীয়

আবাসন মেলার পর্দা উঠলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৪:১২ পিএম

আবাসন মেলার পর্দা উঠলো

ছবি: ভোরের কাগজ

স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল-সবুজের বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়। পাঁচ দিনব্যাপী এই মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা, দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, আবাসন এক ধরনের হিউম্যান রাইটস (মানবাধিকার)৷ একই সঙ্গে শপিং মল, স্কুল, হাসপাতাল, মসজিদ, রাস্তা সবই দরকার। উন্নত জীবন যাপনের জন্য পরিকল্পিত নগরায়ন প্রয়োজন। আবাসনের পাশাপাশি স্কুলও থাকতে হবে৷ স্কুল দূরে হলে যান বাহনের ব্যবহার বাড়বে। সবকিছু মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদের পরিবেশ দূষণের ব্যাপারে সচেতন হতে হবে৷

আয়োজকেরা জানান, এবারের মেলায় ১৮০টি স্টল রয়েছে। এর মধ্যে তিনটি ডায়মন্ড প্যাভিলিয়ন, সাতটি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৬টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের স্টল।

উদবোধনী অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগির শামসুল আল আমীন (কাজল) বলেন, সাম্প্রতিক সময়ে প্রতিটি নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং নতুন ড্যাপ এর কারণে আমরা আবাসন সেক্টর নিয়ে বড় ধরনের সংকটে রয়েছি। ৪০ লাখ মানুষ আবাসন খাতের সঙ্গে জড়িত। এই মানুষগুলোর পাশে দাঁড়ান।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ বলেন, এই মূহুর্তে দুটি বিষয় নিয়ে সংকট তৈরি হয়েছে। একটা হলো নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং অন্যটি ড্যাপের ফার হ্রাস। আশা করবো এই সংকটগুলো কেটে যাবে৷

২০০১ সালে প্রথমবারের মতো ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। প্রতিবারের মতো এ বছরের মেলাতেও দুই ধরনের টিকেট রয়েছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল টিকেটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে। এন্ট্রি টিকিটের র‌্যাফেল ড্রতে থাকবে আকর্ষণীয় পুরস্কার। এ বছর মেলার শেষে প্রতিদিন রাত ৯টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। রাফেল ড্রতে পাঁচ দিনে থাকবে আকর্ষণীয় পুরস্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App