×

জাতীয়

মিরপুরে এসি বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৪:১০ পিএম

মিরপুরে এসি বিস্ফোরণ, দগ্ধ আরও একজনের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পূর্ব-ইমামনগর এলাকায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরিয়ান (১৪) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুই জনে দাঁড়িয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) রাত তিনটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে গত শনিবার (১৭ ডিসেম্বর) বিস্ফোরণের ঘটনায় রাত একটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়। হাজেরা বেগমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

গত শুক্রবার ১৬ ডিসেম্বর রাতে এই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজেরা বেগম ও আরিয়ান দগ্ধ হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App