×

জাতীয়

এমপি হারুন পদত্যাগ করবেন বৃহস্পতিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৫:২৯ পিএম

এমপি হারুন পদত্যাগ করবেন বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পদত্যাগ করবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। বুধবার (২১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির বলেন, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন হারুনুর রশীদ। বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন। পরের দিন ১১ ডিসেম্বর পাঁচ জন সদস্য সংসদে গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন। ওই সময় হারুনুর রশীদ বিদেশে থাকার কারণে আজ  বৃহস্পতিবার তিনি পদত্যাগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App