×

জাতীয়

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৭:০৩ পিএম

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চলবে

ফাইল ছবি

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চলবে

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহম্মদ বলেছেন, পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলবে। আপাতত এ পরীক্ষা বন্ধের কোনো সিদ্ধান্ত নেই।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

সচিবালয়ে আয়োজিত এ সভায় ইরাব সভাপতি অভিজিৎ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।

গণশিক্ষা সচিব অনুষ্ঠানে আরো বলেন, বৃত্তি পরীক্ষা এমসিকিউ ও এমসিকিউ এর আদলে চার-পাঁচ লাইনের সংক্ষিপ্ত-উত্তরে নেওয়া হবে। কোন নোট-গাইড পড়ে পরীক্ষায় উত্তর করা যাবে না। নোট-গাইড থেকে প্রশ্নও করা যাবে না। কেউ প্রশ্ন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের নোট-গাইড বাদ দিয়ে পাঠ্যবই অনুসরণ করার পরামর্শ দেন সচিব।

ফরিদ আহাম্মদ বলেন, বৃহস্পতিবার থেকে ফের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে। অনলাইনে এই আবেদন করা যাবে।

সচিব বলেন, ৩৭ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। ইতোমধ্যে আরও ১০ হাজার সহকারি শিক্ষকের পদ শূণ্য হয়েছে। আগামী বছর ফের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। তবে সেটি বিভাগভিত্তিক ক্লাস্টারভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগামী ২০২৫ সালের মধ্যে মোট প্রায় এক লাখ শিক্ষক নিয়োগ দেয়া হবে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ইরাব উপদেষ্টা রাকিব উদ্দিন, সহ-সভাপতি নূরুজামান মামুন, যুগ্ম সম্পাদক নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন, দপ্তর সম্পাদক রাহুল শর্মা, কার্যনির্বাহী সদস্য বিভাষ বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন। শিক্ষা বিষয়ক সাংবাদিকদের অপর সংগঠন বিইআরএফ সাধারণ সম্পাদক এসএম আব্বাসও এতে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App