×

জাতীয়

বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল শুরু আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ১২:৩০ পিএম

বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল শুরু আজ

ছবি: সংগৃহীত

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল ‘ইউবিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট’ ও ইউবিসি এশিয়া চ্যাম্পিয়নশিপ টাইটেল বেল্ট’।

এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে চারটি দেশ- ভারত, ইরান, থাইল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ। ব্যবস্থাপনায় আছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি এবং বাংলাদেশ প্রফেশনাল বক্সিং এসোসিয়েশন।

বঙ্গবন্ধু বক্সিং ফেস্টিভ্যাল ইউবিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট ৮ রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের ওমর ফারুক ইরানের ১০বারের জাতীয় চ্যাম্পিয়ন সাজাদ মেহরাবির সঙ্গে মোকাবিলা করবেন। তবে ইউবিসি এশিয়া চ্যাম্পিয়নশিপ বেল্টে ভারতীয় বংশোভূত ইংলিশ প্রফেশনাল বক্সার লোকেশ দাঙ্গির মুখোমুখি লড়াই করবেন বাংলাদেশের প্রথম নেপালজয়ী বক্সার জয়নাল ইসলাম জয়। এ লড়াইয়ে জয়ী বক্সার পাবেন এশিয়াসেরার সম্মান।

এদিকে নারী ইভেন্টে বাংলাদেশের তানজিমা সুলতানা শেলী লড়াই করবেন ভারতের বক্সার এশিয়ান চ্যাম্পিয়ন প্রফেশনাল বক্সার দিপিকা তিওয়ারির সঙ্গে। এছাড়া ইরানের পুনেহ আখুন্তাবার্মাজান্দারানি, বাংলাদেশের ফারাহ নওশিন, সাদিয়া ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল মোত্তালিব প্রমুখ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App