×

জাতীয়

আগামীকাল জ্বালাও-পোড়াও করতে পারে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:০৫ পিএম

আগামীকাল জ্বালাও-পোড়াও করতে পারে বিএনপি

শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে আগামীকাল (শনিবার) জ্বালাও-পোড়াও করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।

দেশে বিএনপির নেতৃত্বে যুগপৎ কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আজ বাইরে যে তাণ্ডব চলছে, সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আজ বিএনপি জোটের নেতৃত্ব দিচ্ছে, ১০ তারিখে তারা ফেল করেছে। তারা মাথানত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানো সহজ নয়। কাজেই তারা এখন আন্দোলন, জ্বালাও-পোড়াও সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।

তিনি আরও বলেন, শুনতে পাচ্ছি আগামীকাল (শনিবার) ঢাকায় আমাদের সম্মেলন উপলক্ষে তারা তাদের কর্মসূচি পিছিয়েছে। কিন্তু আগামীকাল সারা বাংলাদেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রাম উপলক্ষে অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে চায়। গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়াতে শুরু করেছে। মফস্বলে ভাঙচুর-অগ্নিসংযোগের মতো প্রোগ্রাম আছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, স্পষ্টভাবে বলতে চাই, আমাদের জাতীয় সম্মেলন হবে। বিপুলসংখ্যক নেতাকর্মী এখানে আসবেন। কিন্তু তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন প্রস্তুত থাকবে। আমি আবারও বলছি, ঢাকার বাইরে যারা থাকবেন সম্মেলনে তো সবাই আসবেন না। যারা থাকবেন ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকবেন। সারা দেশের সব জেলার সব উপজেলায়, ইউনিয়নে সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App