×

জাতীয়

আ.লীগের নতুন কমিটিতে নেই যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৯:২২ পিএম

আ.লীগের নতুন কমিটিতে নেই যারা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে ঘোষিত নতুন কমিটিতে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। সম্মেলনে সভাপতিমণ্ডলীর তিনজন সদস্য বাদ পড়েছেন। এরা হলেন, নুরুল ইসলাম নাহিদ, আবদুল মান্নান খান ও রমেশ চন্দ্র সেন। তারা সবাই আগের কমিটির সভাপতিমণ্ডলীতে জায়গা পেয়েছিলেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্রে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯টি পদ আছে সভাপতিমণ্ডলীতে। এই তিনজনের জায়গা না হওয়ায় ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে নতুন করে সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুটি ফাঁকা পদ পূরণ করা হবে।

সম্পাদকমণ্ডলীর পদের সংখ্যা ৩৪। এর মধ্যে শ্রমবিষয়ক ও যুব এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক বাদ পড়েছেন। এ দুই পদে কাউকে দায়িত্ব দেয়া হয়নি। এক যুগেরও বেশি সময় পর বাদ পড়েছেন ২০০৯ সাল থেকেই আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক থাকা হাবিবুর রহমান সিরাজ।। আর যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।

সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীকে। সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বাদ পড়েছেন সাখাওয়াত হোসেন শফিক। সুজিত রায় নন্দীর পদে এবার জায়গা হয়েছে উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলামের। উপপ্রচার সম্পাদকের পদটি ফাঁকা আছে। সব মিলিয়ে সম্পাদকমণ্ডলীর তিনটি পদ ফাঁকা আছে।

যুগ্ম সাধারণ সম্পাদকে পরিবর্তন হয়নি। সাংগঠনিক সম্পাদক পদে শুধু একটি পরিবর্তন হয়েছে। আর ২৮ সদস্যের নির্বাহী সদস্যের কারও নাম ঘোষণা করা হয়নি। নবনির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দলের সভাপতিমণ্ডলীর বৈঠকের পর নির্বাহী সদস্যদের পদ পূরণ করা হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মোট পদের সংখ্যা ৮১।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক সম্মেলনের সমাপনী পর্বে দলটির উপদেষ্টা পরিষদের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। সেখানে আগের কমিটির কেউ বাদ যাননি। সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়া নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মান্নান খান ও রমেশ চন্দ্র সেনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বসে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন পর্ব। কাউন্সিলরদের সমর্থন নিয়ে প্রথমে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরকে নির্বাচন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

মায়ের দায়ের কোপে প্রাণ গেল নেশাগ্রস্ত ছেলের

১১ দল ছেড়ে নতুন কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

১১ দল ছেড়ে নতুন কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App