×

জাতীয়

বিএনপি নেতা আরেফিনের গায়েবানা জানাজা সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৫:৪৩ পিএম

বিএনপি নেতা আরেফিনের গায়েবানা জানাজা সম্পন্ন

রবিবার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা নামাজে বিএনপি নেতাকর্মীরা। ছবি : ভোরের কাগজ

শনিবার পঞ্চগড়ে বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে নিহত আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজা নামাজ পড়েছে বিএনপি নেতাকর্মীরা।

রবিবার (২৫ ডিসেম্বর) বাদ আসর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা এবং সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নিহত আব্দুর রশিদ আরেফিনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গায়েবেনা জানাজা নামাজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App