×

জাতীয়

বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৯:২০ পিএম

বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ের শ্রদ্ধা
বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ের শ্রদ্ধা
বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ের শ্রদ্ধা

ছবি: ভোরের কাগজ

বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ের শ্রদ্ধা

২৫ ডিসেম্বর ৫৮ পেরিয়ে ৫৯ বছরে পা রেখেছে বাংলাদেশ টেলিভিশন। ১৯৬৪ সালের এই দিনে পথচলা শুরু করে বিটিভি। চ্যানেল আই প্রতি বছর ২৫ ডিসেম্বর বিটিভির জন্মদিনে নিজস্ব আঙিনায় আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। এবারও ছিল এ আয়োজন।

চ্যানেল আইয়ের ‘মুস্তাফা মনোয়ার স্টুডিও’ সাজানো হয়েছিল বিটিভির জন্মদিনকে ঘিরে। অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী এম এ মান্নান। চ্যানেল আই’র এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আই -এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই -এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুন, বিটিভি’র সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা।

বিটিভির শুরু থেকে বর্তমান সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। ছিল সঙ্গীত পরিবেশনা। অতিথি আপ্যায়নে ছিল পিঠা-পুলির আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App