×

জাতীয়

হিযবুত তাহরিরের শীর্ষ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১১:০৪ এএম

হিযবুত তাহরিরের শীর্ষ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন মামলা ও পুলিশের একটি অ্যাসল্ট মামলায় ৮ বছর ধরে পলাতক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম নাফিজ সালাম উদয় (৪৫)।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. ফজলুল হক এ তথ্য জানান।

এএসপি ফজলুল হক জানান, গ্রেপ্তার নাফিস সালাম উদয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের শীর্ষ নেতা। তিনি দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। পরিচয় গোপন রাখার জন্য দাঁড়ি কেটে কামরাঙ্গীরচরে ভাঙারির ব্যবসা শুরু করেন তিনি।

তিনি জানান, বিভিন্ন ছদ্মবেশে ৮ বছর ধরে নিজের এলাকা ছেড়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাফিসের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে তিনটি মামলা ও মোহাম্মদপুর থানায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। এছাড়া আদাবর থানায় তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ফজলুল হক বলেন, ২০০১ সালে নাফিজ সালাম উদয় এইচএসসি পাস করে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজির ওপর গ্র‌্যাজুয়েশন শেষ করে ২০০৮ সালে বাংলাদেশে আসেন। দেশে আসার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, নাফিজ হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App