×

জাতীয়

মাদকে ফাঁসানোয় এএসআই’সহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০২:২২ পিএম

মাদকে ফাঁসানোয় এএসআই’সহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

ছবি; সংগৃহীত

পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসানো গিয়ে পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটভূক্ত অপর দুই আসামি হলেন-মো. রুবেল ও মো. সোহেল রানা।

বুধবার (২৮ ডিসেম্বর) ক্যান্টনমেন্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মো. শাহজাহান আলী চার্জশিটের বিষয়টি জানান। তিনি বলেন, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে গত ২৬ ডিসেম্বর এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

ওই দিনই আদালত চার্জশিট দেখেন। পরবর্তী বিচারের জন্য নথিটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর পাঠানো হয়েছে। সিএমএম পরবর্তীতে মামলাটি বদলির আদেশ দিবেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি এএসআই মাহবুবুল আলমসহ একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে খলিলুর রহমান নামের এক পথচারীর পকেটে ঢুকিয়ে দেন। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ। পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়।

পরে এ ঘটনায় এএসআই মাহবুবুল আলমসহ তিন জনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ সেপ্টেম্বর মামলা দায়ের করেন পল্লবী থানার উপ-পরিদর্শক খালিদ হাসান তন্ময়। এ মামলায় তিন আসামিকে দুইদিনের রিমান্ডে নেয়া হয়। বর্তমানে তারা জামিনে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

স্বামীর মোবাইলে উপবৃত্তির টাকা, সেই শিক্ষকের নামে মামলা

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

যমুনা ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App