×

জাতীয়

মেট্রোরেল বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি: এমপি মহিববুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:১৬ পিএম

মেট্রোরেল বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি: এমপি মহিববুর

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিববুর রহমান। ছবি: সংগৃহীত

মেট্রোরেল বদলে যাওয়া বাংলাদেশের দৃশ্যমান প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিববুর রহমান।

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল উদ্বোধনের পরে ভোরের কাগজের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্ববাসীকে তাক লাগিয়ে ও সব সমালোচনার মুখে ছাই ঢেলে সাহস এবং অহংঙ্কার সঙ্গে করে মেট্রোরেল যুগে প্রবেশ করলো বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশের গড়ার যে ঘোষণা দিয়েছে মেট্রোরেল সেই স্মার্ট বাংলাদেশের দৃশ্যমান প্রথম পদক্ষেপ। মেট্রোরেলের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশ আজ যুগান্তকারী এক নতুন যুগে প্রবেশ করেছে। শেখ হাসিনা এমনই এক রাষ্ট্রনায়ক যিনি স্বপ্ন দেখান এবং পূরণ করেন।

এই সংসদ সদস্য প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেট্রোরেল বাংলাদেশের জনগণের মাথার মুকুটে ‘অহংকারের পালক’। উন্নয়ন, অগ্রযাত্রার আরেকটি নতুন পালক মেট্রোরেল।

তিনি আরো বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ ও বাঙালি জাতি সারা বিশ্বে মর্যাদা লাভ করেছে। মেট্রোরেলের মাধ্যমে আজ থেকে গোটা বিশ্ব বাংলাদেশকে নতুন করে চিনতে শুরু করবে। এছাড়াও চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল বাঙালি জাতির আরেক গর্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App