×

জাতীয়

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১২:২২ পিএম

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয়

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি বেশ কয়েকটি ফ্লাইট। ফ্লাইট উড্ডয়নও স্থবির ছিল কয়েক ঘণ্টা। বিমানবন্দর থেকে জানা যায়, কুয়াশার কারণে ঢাকা থেকে প্রায় ২০-২৫টি ফ্লাইট সঠিক সময়ে উড্ডয়ন করতে পারেনি। বিমানবন্দর থেকে জানা হয়, কুয়াশার কারণে বুধবার (২৮ ডিসেম্বর) মধ্যরাত আড়াইটা থেকে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দৃশ্যমান ছিল না। দীর্ঘ ৬ ঘণ্টা পর ফ্লাইট উড্ডয়ন শুরু করে। কুয়াশাচ্ছন্ন থাকা অবস্থায় ঢাকায় আসা ফ্লাইটগুলোকে আশপাশের বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। বিমানবন্দর জানায়, মধ্যরাতে ও ভোরে ৯টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে একটি ফ্লাইট চট্টগ্রাম, একটি ভারতের হায়দ্রাবাদ এবং সাতটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। তবে সকাল ৮টার পর থেকে ফ্লাইটগুলো স্বাভাবিকভাবে অবতরণ করা শুরু করে। কুয়াশার কারণে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্স, কুয়েতের জাজিরা এয়ারওয়েজ এবং কুয়ালালামপুর থেকে আসা একাধিক ফ্লাইট কলকাতায় পাঠানো হয়। এছাড়া কলকাতা থেকে ঢাকাগামী ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় ফিরে যায়। তাছাড়া সৌদি আরবের রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার কুয়াশার আগাম সংবাদ পেয়ে ভারতের হায়দ্রাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App